বাণিজ্য মেলায় চাহিদা বেড়েছে ওয়ান্ডার ফান বাকেটের
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেই কেবল ‘ওয়ান্ডার ফান বাকেট’ প্যাকেজ এনেছে প্রাণ। ছয়টি কেকের সমন্বয়ে ৪৪০ টাকার এ পণ্যটি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
সুলভ মূল্যের কারণে বাণিজ্য মেলায় এটির চাহিদা বেড়েছে। তবে মেলা শেষে এতো সুলভ মূল্য কেনার আর সুযোগ থাকবে না বলে জানান প্রাণ প্যাভিলিয়নের ইনচার্জ আব্দুল ওয়াদুদ আক্তার।
‘ওয়ান্ডার ফান বাকেট’ প্যাকেজে রয়েছে ওয়ান্ডার পাউন্ড কেক ঘি ফ্লেবার, ওয়ান্ডার পাউন্ড কেক (কিসমিস), ওয়ান্ডার মাফিন কেক, ওয়ান্ডার স্মাইল কেক ভ্যানিলা, ওয়ান্ডার খির কেক ও ট্রিম কন্টেইনার।

ওয়াদুদ আক্তার জাগো নিউজকে বলেন, ‘মেলা উপলক্ষে ওয়ান্ডার ফান বাকেট বিক্রি করছি ৩০০ টাকায়। যা বাজার থেকে কিনলে লাগবে ৪৪০ টাকা।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র মেলা উপলক্ষেই এ প্যাকেজ তৈরি করেছি। এসব পণ্য বাজারে পাওয়া যাবে। তবে এখন যেমন একসঙ্গে ও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, তখন সেটা পাওয়া যাবে না। বাণিজ্য মেলা শেষ হলেই এ প্যাকেজ শেষ হবে।’
‘আমরা লক্ষ্য করেছি, এ পণ্যের চাহিদা অনেক বেশি। যারা এখনও এটি কেনেননি, মেলা শেষ হলে তারা আর এ সুযোগ পাবেন না’, যোগ করেন ওয়াদুদ আক্তার।
পিডি/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল