তিন ব্যাংকের অফিসার পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সরকারি তিনটি ব্যাংকের (সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি এই ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৬৭ জন। যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শুরু হবে। এর আগে গত বছরের ১৬ নভেম্বর ওই তিন ব্যাংকের লিখিত পরীক্ষা সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়।
ফলাফল পেতে erecruitment.bb.org.bd/career/feb102019_bscs_22.pdf
এসআই/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল