৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম,পোজ ও এজেন্ট ব্যাংকিং সেবা পাঁচদিন বন্ধ থাকবে। ব্যাংকটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ডাচ-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে। যা অন্যান্য যে কোনো ব্যাংকের চেয়ে বেশি।
এসআই/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল