শেয়ার বিক্রি করবে নূরানী ডাইংয়ের চার পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত নূরানী ডাইংয়ের চার পরিচালক বোনাস হিসেবে পাওয়া শেয়ার বিক্রি করে দেবে। এর মধ্যে তিনজন উদ্যোক্তা পরিচালক এবং একটি কর্পোরেট পরিচালক রয়েছেন।
এসব উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৬৯ লাখ ২৮ হাজার ৩৫০টি বোনাস শেয়ার বিক্রির বিষয়ে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঘোষণা দিয়েছেন।
ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই চার পরিচালক তাদের ঘোষণা দেয়া শেয়ার বিক্রি করবেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, নূরানী ডাইংয়ের উদ্যোক্তা পরিচালক এসকে নূর মোহাম্মদ আজগর ৫ লাখ ১০ হাজার ৫১০টি বোনাস শেয়ার বিক্রি করবে। এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির ২৮ লাখ ২০ হাজার ৫১০টি শেয়ার রয়েছে।
আর এক উদ্যোক্তা পরিচালক রেহানা আলম ১৬ লাখ ৫৭ হাজার ৫০০টি বোনাস শেয়ার বিক্রি করবেন। এ উদ্যোক্তার কাছে নূরানী ডাইংয়ের ৯১ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার আছে।
এ ছাড়া উদ্যোক্তা পরিচালক এসকে নুরুল আলম ১৮ লাখ ৮৭ হাজার ৩৪০টি বোনাস শেয়ার বিক্রি করবেন। এ পরিচালকের কাছে কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৩৪০টি শেয়ার রয়েছে।
আর কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলস (প্রা.) লিমিটেড ২৮ লাখ ৭৩ হাজার বোনাস শেয়ার বিক্রি করবে। এ পরিচালকের কাছে কোম্পানিটির ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার শেয়ার রয়েছে।
এমএএস/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল