মুনাফা কমেছে সামিট অ্যালায়েন্স পোর্টের
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০১৯) পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় দুই পয়সা কমেছে। তবে ৯ মাসের (২০১৮ জুলাই থেকে ২০১৯ মার্চ) হিসাবে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে। আগের বছরের তুলনায় ৯ মাসের হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৪ পয়সা।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৩৯ পয়সা।
আর চলতি হিসাব বছরের জুলাই-মার্চের ৯ মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ১ টাকা ২৪ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৯ সালের মার্চ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫২ টাকা ১৪ পয়সা, যা ২০১৮ সালের জুন শেষে ছিল ৫১ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্যানুযায়ী, ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৬ পয়সা।
এমএএস/আরএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল