নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেবে ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ প্রদান করা হবে।
বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, মো. সাহাবুদ্দিন, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
চলতি বছরের ১৮ জুন ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
এসআই/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল