মুনাফা কমেছে গ্ল্যাস্কোস্মিথক্লাইনের
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাস্কোস্মিথক্লাইনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে ৪৩ পয়সা।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ১১ টাকা ৪৯ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১৫ টাকা ১৬ পয়সা, যা ২০১৮ সালের মার্চ শেষে ছিল ২২৯ টাকা ৮৪ পয়সা।
কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৮ টাকা ২৯ পয়সা। আগের বছরের একইসময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৭৬ পয়সা।
এমএএস/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল