রোববার ময়মনসিংহে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচন উপলক্ষে রোববার (৫ মে) নির্বাচনী এলাকার সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ ব্যাংক পৃথক দুটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা রোববার (৫ মে) বন্ধ থাকবে। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র ছাড়া অন্য পদে ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসআই/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল