ঢাকার নবাবগঞ্জে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু
গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ রাজধানীর নবাবগঞ্জে একটি শোরুম চালু করেছে। সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল নবাবগঞ্জের কাশিমপুর বাজারে শোরুমটি উদ্বোধন করেন।
শোরুমে আরএফএল-এর গৃহস্থালি প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল জানান, আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য প্রস্তুত করে। এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দেশের বিভিন্ন স্থানে বেস্ট বাই-এর শোরুম চালু করছি। বেস্ট বাই এর শোরুমে বর্তমানে ৩ হাজার ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।
বেস্ট বাই এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অব সেলস আতিকুর রহমান, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ এর ১৯১টি শোরুম চালু রয়েছে বলেও জানানো হয়।
আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ
- ২ অস্থিরতার বৃত্তে শেয়ারবাজার, আস্থা ফেরানোই অন্যতম দাবি
- ৩ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ৪ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৫ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা