এফবিসিসিআইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে এ দোয়া ও ইফতার মাহফির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জনগণের কল্যাণ ও শান্তি কামনা করা হয়।
ইফতার মাহফিলে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এফবিসিসিআইয়ের প্রাক্তন সহ-সভাপতি ও পরিচালক, বিভিন্ন সদস্য সংস্থার প্রধানরা ইফতারে অংশ নেন।
এসআই/বিএ
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল