ঈদে ইউএস-বাংলার অতিরিক্ত ফ্লাইট
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘরমুখো যাত্রীদের ঈদ আনন্দকে পূর্ণতা দিতে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মব্যস্ত রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম রুটে অধিক সংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থাটি।
ইউএস-বাংলার মুখপাত্র কামরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা আগামী ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যশোরে ২৯টি, সৈয়দপুরে ২১টি, রাজশাহীতে ৭টি, বরিশালে ৩টি এবং চট্টগ্রামে ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৪টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেটে ৩টি ও রাজশাহীতে ১টি এবং বরিশালে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
আরএম/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল