বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।
শেয়ার মূল্য বড় ধরনের উত্থানের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৬ দশমিক ৭৯ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১ টাকা ৫০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ টাকা ৬০ পয়সা।
ফার্স্ট ফাইন্যান্সের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল সানলাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৯ দশমিক ২৬ শতাংশ। এর পরেই রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭ দশমিক ৪০ শতাংশ।
এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- বিডি অটোকারের ১২ দশমিক ৮৬ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১০ দশমিক ৯৩ শতাংশ, নূরানী ডাইংয়ের ১০ দশমিক ৩৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩০ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৫ শতাংশ এবং বঙ্গজ লিমিটেডের ৮ দশমিক শূন্য ৩ শতাংশ দাম বেড়েছে।
এমএএস/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল