আবারো শুরু হতে যাচ্ছে ‘প্রাণ লেয়ার দ্য মায়েস্ট্রো সিজন টু’
প্রথম পর্বে তুমুল জনপ্রিয়তা অর্জনের পর আবারো শুরু হতে যাচ্ছে অনলাইনভিত্তিক জনপ্রিয় সিঙ্গার হান্ট শো ‘প্রাণ লেয়ার দ্য মায়েস্ট্রো সিজন টু’।
সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বাড্ডার প্রগতি সরণির ফুজি টাওয়ারে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এই প্রতিযোগিতার বিচারক, জনপ্রিয় সংগীত শিল্পী, কম্পোজার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ সাকি, প্রাণের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন, প্রাণ লেয়ারের ব্র্যান্ড ম্যানেজার ইউসুফ সিদ্দিকী আরাফাত এবং এনজেড সলিউশন ও সেভেনটিন ডিজিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অর্ণব বলেন, ‘এত মানুষের গান শোনা, তাদের মেনটর করা, প্রতিভাগুলোকে খুঁজে বের করা-সব মিলিয়ে আমি অনেক উৎসুক। প্রাণ লেয়ারকে ধন্যবাদ এই উদ্যোগ নেয়ার জন্য। আমি ব্যাপারটা নিয়ে খুবই আশাবাদী।’
প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ সাকি বলেন, ‘জনপ্রিয়তা, অর্ণব দার এক্সপেরিয়েন্স এবং প্রাণ লেয়ারের বড় পরিসরে আয়োজন মিলিয়ে এবারের প্রোগ্রাম আরও সুন্দর হতে যাচ্ছে।’
প্রাণের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন বলেন, ‘আমরা গত বছর খুব ভালো রেসপন্স পেয়েছি। এবার তার চেয়ে বেশি সাড়া পেতে চাই।’
এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল