অস্বাভাবিক দর বাড়ার কারণ নেই ইউনাইটেড এয়ারওয়েজের
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসই সূত্রে জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) । এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ৪ কার্যদিবসের শেয়ারটির দর ৯ টাকা ৭০ পয়সা থকে বেড়ে হয় ১০ টাকা ৪০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৭০ পয়সা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এআরএস/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ধারার ৫ ব্যাংকের কর্মীদের মানববন্ধন
- ২ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি
- ৩ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪ রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
- ৫ রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে এফবিসিসিআই’র একগুচ্ছ প্রস্তাব