রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে এমডি পদে পুনঃনিয়োগ
রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে তিনজনকে পুনঃনিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন-আতাউর রহমান প্রধান, উবায়েদ উল্লাহ আল মাসুদ ও মোহাম্মদ সামস-উল ইসলাম। তাদের তিনজনকেই আগামী তিন বছরের জন্য নতুন করে এ দায়িত্ব দেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ মঙ্গলবার (২০ আগস্ট) তাদের পুনঃনিয়োগের বিষয়ে আদেশ জারি করেছে।
এক্ষেত্রে সোনালী ব্যাংকের এমডি উবায়েদ উল্লাহ আল মাসুদকে রূপালী ব্যাংকে, ও রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানকে সোনালী ব্যাংকে পদায়ন করা হয়েছে। আর অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ সামস-উল ইসলামকে স্বস্থানেই বহাল রাখা হয়েছে।
এমইউএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল