কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের তাগিদ বাণিজ্য মন্ত্রণালয়ের
রপ্তানিযোগ্য চামড়া ও চামড়াজাত পণ্যের গুণগতমান মান বজায় রাখার লক্ষ্যে কাঁচা চামড়া মানসম্মতভাবে পরিবেশবান্ধব উপায়ে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
রপ্তানি সম্ভাবনাময় চামড়া খাতের উন্নয়নে করণীয় পর্যালোচনার লক্ষ্যে আজ (রোববার) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শিরগিরই আরও একটি সভা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমইউএইচ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ নির্বাচন সামনে রেখে নিয়মরক্ষার মুদ্রানীতি আজ, নেই বড় পরিবর্তনের ইঙ্গিত
- ২ জাহাজ নির্মাণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- ৩ পেট্রোলিয়াম রিফাইনারি বেসরকারিতে দেওয়ার তোড়জোড়
- ৪ আংশিক তথ্যের ভিত্তিতে চুক্তির লাভ-লোকসান নির্ধারণ বিভ্রান্তিকর
- ৫ চসিককে দেওয়া সেই ৬ একর জমির লিজ বাতিল করলো চট্টগ্রাম বন্দর