শেয়ারপ্রতি সাড়ে ৩ টাকা লভ্যাংশ দেবে এপেক্স ট্যানারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার হোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৩ টাকা ৫০ পয়সা পাবেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ অক্টোবর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর।
সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৪১ পয়সা। আর ২০১৯ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৯ টাকা ২১ পয়সা।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।
এমএএস/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল