শেয়ার কিনবে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩ উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্সের তিন কর্পোরেট উদ্যোক্তা কোম্পানিটির ১২ লাখেরও বেশি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিষ্ঠানটির তিন উদ্যোক্তা র্যাংকস লিমিটেড, ট্রেইনকো লিমিটেড এবং ট্রান্সফিউশন লিমিটেড রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ার কেনার এ ঘোষণা দেন।
ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজার দরে ৩১ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেট থেকে এই তিন উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, র্যাংকস লিমিটেড ৬ লাখ ১৩ হাজার ৫০টি শেয়ার কিনবে। বাকি দুই উদ্যোক্তার মধ্যে ট্রেইনকো লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি এবং ট্রান্সফিন লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি শেয়ার কিনবে।
এমএএস/জেএইচ/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বাংলাদেশের উৎপাদন খাত নিয়ে যুক্তরাষ্ট্রে তদন্ত অযৌক্তিক ও অসম্মানজনক
- ২ চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ধারার ৫ ব্যাংকের কর্মীদের মানববন্ধন
- ৩ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি
- ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
- ৫ রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি