আজ দেশের বাইরে যাচ্ছেন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের (বিশ্বব্যাংক) বার্ষিক সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পেরু যাচ্ছেন আজ। আগামী ৯ থেকে ১১ অক্টোবর পেরুর লিমায় এই বছরের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণ, অর্থ ও উন্নয়ন মন্ত্রীগণ, বেসরকারি খাতের নির্বাহীগণ এবং শিক্ষাবিদগণ আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।
বিগত বছরগুলোর মতোই লিমার বার্ষিক সভা চলাকালে বিভিন্ন সেমিনার ও আঞ্চলিক ব্রিফিং অনুষ্ঠানে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক উন্নয়ন এবং বিশ্বের আর্থিক বাজারসহ অন্যান্য অনেক বিষয় স্থান পাবে।
অর্থমন্ত্রী, আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগদানের আগে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় ৭০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলন-২০১৫ অংশগ্রহণ করবেন।
মুহিত ১৬ অক্টোবর শুক্রবার দেশে ফিরে আসবেন।
বিএ
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল