সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ
সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) এমডি মো. গোলাম ফারুক পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের কাছে গত ৮ মার্চ তিনি পদত্যাগপত্র জমা দেন।
ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চেয়ারম্যান এমডির পদত্যাগপত্র গ্রহণ করে ওইদিনই তা পরবর্তী ব্যবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়েছে।
গোলাম ফারুক ২০১৭ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য এমডি হিসেবে সাউথ বাংলা ব্যাংকে যোগ দেন। প্রায় ছয় মাস মেয়াদ থাকতে তিনি পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে তিনি নিজের স্বাস্থ্যগত খারাপ অবস্থার কথা তুলে ধরেছেন। এমডি গত ৮ মার্চ পদত্যাগ করলেও তা কার্যকর হবে আগামী ৭ এপ্রিলের পর।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, কোনো ব্যাংকের প্রধান নির্বাহীর পদত্যাগের অন্তত এক মাস আগে তা জানানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে তিনি এখন এ ব্যাংকে দায়িত্ব পালন করতে চাইছেন না বলে আগামী এক মাস ছুটিতে থাকবেন।
এর আগেও অনেক ব্যাংকের এমডি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেন। বেশিরভাগ ক্ষেত্রে পরিচালনা পর্ষদের প্রভাবশালীদের সঙ্গে বনিবনা না হওয়ায় তারা সরে যেতে বাধ্য হন।
এসআই/এমআরএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ উচ্চমূল্যে জ্বালানি কেনায় সরকারি তহবিলে অনেক চাপ পড়েছে
- ২ ৯টার পরিবর্তে ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- ৩ সন্ধ্যা ৬টায় দোকান বন্ধ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ, সময় বাড়ানোর দাবি
- ৪ সরকারি দাম তোয়াক্কা না করেই ইচ্ছামতো চলছে এলপিজি সিলিন্ডার বিক্রি
- ৫ খোলা ভোজ্যতেলের দাম বেড়েছে, ৮০০ টাকা ছুঁয়েছে দেশি মুরগি