টাকার সঙ্গে শেয়ার দেবে জিএসপি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ ও সাড়ে ৪ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৬০ টাকা এবং সাড়ে ৪টি সাধারণ শেয়ার পাবেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৪৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৯ পয়সা।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।
এমএএস/এনএফ/এমকেএইচ
সর্বশেষ - অর্থনীতি
- ১ ক্রেতা ধরে রাখতে ‘টুকিয়ে টুকিয়ে’ সয়াবিন তেল এনে বিক্রি করছেন দোকানিরা
- ২ ঈদে নতুন টাকা পেতে ‘বাট্টার’ চাপ, খোলা বাজারে জমজমাট বেচাকেনা
- ৩ ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- ৪ শেয়ারবাজারে ফিরছে বিদেশিরা, সক্রিয় স্থানীয় বিনিয়োগকারীরাও
- ৫ বাজেটের ভেতর ঈদের হাসি জহুর হকার্স মার্কেটে