এলপিজির মূল্য নিয়ে গণশুনানি ১৪, ১৭ ও ১৮ জানুয়ারি
লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৭ ও ১৮ জানুয়ারি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ৪ জানুয়ারির মধ্যে লিখিত বক্তব্য বা মতামত কমিশনে প্রেরণ করতে হবে। এছাড়া গণশুনানিতে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হতে ইচ্ছুকদেরকেও ৪ জানুয়ারির মধ্যে কমিশনকে জানাতে হবে।
এতে আরও বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা উল্লিখিত তারিখে গণশুনানিতে অংশগ্রহণ করে এলপিজির মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন। এলপিজির মূল্য সংক্রান্ত বিভিন্ন সংগঠনের প্রস্তাব ও তথ্য অফিস চলাকালীন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd থেকেও সংশ্লিষ্ট নথি সংগ্রহ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএম/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ ক্যান্টিন বয় থেকে ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক ‘ব্রাজিল বাড়ির টুটুল’
- ২ গভর্নরকে নিয়ে সংবাদ সম্মেলন, বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা শোকজ
- ৩ সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা
- ৪ ব্যাংকিং সংস্কার অব্যাহত থাকবে, অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
- ৫ অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত