মেঘনাঘাটে ইউসিবির ১৫২তম শাখার যাত্রা শুরু
নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর।
অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন উধ্র্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর তাঁর বক্ত্যবে বলেন, ‘ইউসিবি সর্বদাই গ্রাহকের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম গ্রাহক পরিষেবার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে যাত্রা শুরু করল এই শাখা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।
এসএ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল