বিজিএমইএ সভাপতির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে ইতালি সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা।
রোববার (৬ জুন) বিজিএমইএ অফিসে তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন রাষ্ট্রদূত।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন বিশেষ করে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালন ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অব্যাহতভাবে বন্ধুভাবাপন্ন সহযোগিতার জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় বিজিএমইএর সহ-সভাপতি মো. শহীদউল্লাহ আজীম, সহ-সভাপতি মিরান আলী এবং সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
ইএআর/এমআরআর/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ অংশীজনদের নিয়ে প্রাণবন্ত পুঁজিবাজার গড়ার অঙ্গীকার বিএসইসি চেয়ারম্যানের
- ২ কৃষিপণ্য প্রক্রিয়াকরণ ও বাজার উন্নয়নে সহযোগিতা দিতে চায় বিশ্বব্যাংক
- ৩ বিওয়াইডি’র সঙ্গে রানারের চুক্তি: আর্থিক প্রভাব এখনো নির্ধারণ হয়নি
- ৪ আওয়ামী লীগ সরকার গোঁজামিল দিয়ে রাজস্ব আয় দেখাতো: তিতুমীর
- ৫ ব্যাংক-বিমার ঢালাও দরপতনে কমেছে সূচক, বেড়েছে লেনদেন