১৭ ডিসেম্বর থেকে চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা
আগামী ১৭ ডিসেম্বর থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৫। দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এ মেলার আয়োজন করছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
দি পেনিন্সুলা চিটাগাং হোটেলে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুমের ওপর বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সূযোগ সুবিধা প্রদান করবে।
১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দি পেনিন্সুলা চিটাগাং হোটেলে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যটন মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এসএ/এসকেডি/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ ১০ মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর, আমদানি-রপ্তানি ব্যাহত
- ২ ওষুধ-ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ঢালাও দরপতন, তবে বেড়েছে লেনদেন
- ৩ আগের সরকারের ১৩০০ প্রকল্প পর্যালোচনা হচ্ছে: অর্থমন্ত্রী
- ৪ ‘সোশ্যাল ইসলামী ব্যাংক পুনরুদ্ধারে অন্তত ৮ বছর সময় দেওয়া প্রয়োজন’
- ৫ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব নিউজিল্যান্ডের