যান্ত্রিক ত্রুটিতে ডিএসইর লেনদেন বন্ধ
ফাইল ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ হয়ে গেছে। রোববার (১৮ জুলাই) বেলা ১১টা ৯ মিনিটের পরেই লেনদেন বন্ধ হয়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৫০ মিনিটে সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে।’
তিনি বলেন, ‘সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই আবার লেনদেন শুরু হবে।’
এমএএস/ইএ/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে রিহ্যাব কাজ করে যাচ্ছে
- ২ ইন্টারকন্টিনেন্টালে ইফতারির রাজকীয় আয়োজন, জিলাপির কেজি আড়াই হাজার
- ৩ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: মুখপাত্র
- ৪ ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
- ৫ উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিয়ানফোর্ড টেক্সটাইল