জামালপুরে আইএফআইসি ব্যাংকের ১২৬তম শাখা উদ্বোধন
জামালপুরে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর ১২৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সম্প্রতি ব্যাংকের এই শাখাটি চালু করা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এস.এম. আব্দুল হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং ফরিদউদ্দিন আল মাহমুদ, হেড অব সাপোর্ট অ্যান্ড স্টেট ডিভিশন জুলফিকার আলী খাঁন, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন এই শাখাটি স্থানীয় গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সেবাসহ প্রযুক্তি-নির্ভর সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে।
এসএ/বিএ
সর্বশেষ - অর্থনীতি
- ১ বাংলাদেশের উৎপাদন খাত নিয়ে যুক্তরাষ্ট্রে তদন্ত অযৌক্তিক ও অসম্মানজনক
- ২ চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ধারার ৫ ব্যাংকের কর্মীদের মানববন্ধন
- ৩ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি
- ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
- ৫ রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি