লভ্যাংশ ঘোষণা করেছে এস আলম কোল্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মার্চ ২০১৬ সালে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জানুয়ারি।
কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৬ পয়সা।
এসআই/এআরএস/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক
- ২ ঢাকায় দূষণরোধে ৪৫২৮ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
- ৩ ১৯% পাল্টা শুল্ক ছাড়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের নতুন সম্ভাবনা
- ৪ স্ট্যান্ডার্ড ব্যাংক হলো ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’
- ৫ ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট