নভোএয়ারে শীতকালীন ছাড়
দেশের অভ্যন্তরে পরিবার পরিজন নিয়ে শীত উপভোগে কক্সবাজার ও চট্টগ্রামে যেতে চান, তাদের জন্য ভ্রমণে বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে ফ্লাইট পরিচালনাকারি প্রতিষ্ঠান নভোএয়ার।
কক্সবাজারে যেতে পারবেন ৫ হাজার ৫০০ টাকায়, আর চট্টগ্রামে যেতে খরচ হবে ৪ হাজার ৫০০ টাকা। আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই ছাড়ে ভ্রমণ করা যাবে।
জানতে চাইলে নভোএয়ারের সহকারী ব্যবস্থাপক একেএম মাহফুজুল আলম রোববার সকালে জাগোনিউজকে বলেন, আসছে জানুয়ারির ৯ তারিখ আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। মূলত প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষ্য করে আমরা ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ৩৮ থেকে ৪০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, কক্সবাজারে আমাদের নিয়মিত ভাড়া ৮ হাজার ৪০০ টাকা। আর চট্টগ্রামে ৭ হাজার ৪০০ টাকা।
জানা গেছে, নভোএয়ার প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রুটে ৫টি ফ্লাইট পরিচালনা করে থাকে।
মাহফুজুল আলম বলেন, আমরা জানি বাংলাদেশের মানুষ ভ্রমণে বিশেষ আগ্রহী। তারা সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন। তাই আশা করব, নভোএয়ারের এই অফার তারা স্বানন্দে গ্রহণ করবেন।
সর্বশেষ - অর্থনীতি
- ১ ক্রেতাদের আস্থা ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি চায় বিজিএমইএ
- ২ ব্যাংক রেজুলেশন আইনে লুটেরাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া আত্মঘাতীমূলক
- ৩ কোম্পানির রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো
- ৪ দেশীয় কাঁচামালে প্রস্তুত পণ্যে সিএমটি রপ্তানির অনুমোদন চায় বিকেএমইএ
- ৫ উৎপাদন খাত বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর