মেয়াদ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের তিন ডিজির
বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের-ডিজির শূন্য পদে আবারো নিয়োগ পাচ্ছেন আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা। গত ২২ জানুয়ারি তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়।
সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে কোনো মুহূর্তে এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা জানায়, প্রক্রিয়া চলছে আদেশ জারির।
জানা যায়, গত ২২ জানুয়ারি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদগুলো শূন্য হয়ে পড়ে। এরপর থেকে এই তিন ডেপুটি গভর্নর অফিস করছেন না।
২০১২ সালে ২৩ জানুয়ারি চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদের মেয়াদ আবারো বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
এদিকে পদ শূন্য হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পক্ষ থেকেও গত রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিভিন্ন অ্যাজেন্ডা থাকলেও সংশ্লিষ্ট ডেপুটি গভর্নর না থাকায় এ নিয়ে আলোচনা হয়নি।
এসএ/আরএস/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ যুদ্ধ পরিস্থিতি অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে, বাংলাদেশও বাইরে নয়
- ২ আইএমএফের ঋণ কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন জুলাইয়ে: অর্থমন্ত্রী
- ৩ এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন
- ৪ ঈদের পর প্রথম কার্যদিবসে মিউচুয়াল ফান্ডের দাপট, সূচকের বড় পতন
- ৫ যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হতে বললেন অর্থমন্ত্রী