সপ্তাহের শেষ দিনে ইতিবাচক শেয়ার বাজার
সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার ঢাকা শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জই অধিকাংশ কোম্পানীর শেয়ারের দাম বেড়েছে।
বৃহস্পতিবার ডিএস ই এক্স-এ সাধারণ শেয়ার সূচক ১৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ৪৭৭২ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৭৬০ দশমিক ৮৯ পয়েন্টে।
ঢাকায় ৩০২টি শেয়ার বেচা-কেনা হয়েছে এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির। কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির। সবচেয়ে বেশি দাম বেড়েছে কোহিনূর ক্যামিক্যাল, এমএ পোর্ট, এসিআই ফর্মুলেশন ডিবিএইচ ও তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের।
এচাড়া বৃহস্পতিবার ২৬৩ কোটি টাকা মূল্যের ৬ কোটি ৫৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
জাগোনিউজ২৪.কম/আরএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল