ডরিন পাওয়ারের আইপিও আবেদন শুরু
ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন আজ (৮ ফেব্রুয়ারি, সোমবার) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলেনের অনুমোদন পাওয়া বিদ্যুৎ খাতের কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নেবে ২৯ টাকা। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও অবেদনের জন্য শেয়ার হোল্ডারদের ৫ হাজার ৮০০ টাকা বিনিয়োগ করতে হবে।
কোম্পানিটি দুই কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহকৃত টাকা দিয়ে দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে ডরিন পাওয়ার।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, ডরিন পাওয়ারের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ৩৪ টাকা ৮৭ পয়সা। আর কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বিএসইসি’র ৫৬০তম সভায় ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দেওয়া হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এসআই/আরএস/এসএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ ব্যাংকিং সংস্কার অব্যাহত থাকবে, অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
- ২ অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত
- ৩ পরিস্থিতি সন্তোষজনক, শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে
- ৪ নতুন সরকারের কাছে চাঁদাবাজি বন্ধসহ ৪ দাবি ঢাকা চেম্বারের
- ৫ স্থল-সমুদ্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়াতে হবে