হোটেল-রেস্তোরাঁ বেড়ে চার লাখ, কাজ করছেন ২০ লাখ মানুষ
ফাইল ছবি
এক দশকে দেশে হোটেল এবং রেস্তোরাঁর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৩৬ হাজার ২৭৪টি। অথচ ২০১০ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল দুই লাখ ৭৫ হাজার ৩২৪টি। হোটেল-রেস্তোরাঁ বৃদ্ধির সঙ্গে বেড়েছে কর্মসংস্থানও। বর্তমানে এখাতে কাজ করছেন ২০ লাখের বেশি মানুষ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে উঠে এসেছে এসব তথ্য। ২০২১ সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ করা হয়। জরিপের নাম ‘হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভে ২০২১’। গত জুনে জরিপের প্রাথমিক ফল প্রকাশ করে বিবিএস। সবশেষ ডিসেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
এতে বলা হয়, গত ১১ বছরে সারাদেশে হোটেল-রেস্তোরাঁয় নতুন ১১ লাখ ৬৮ হাজার কর্মসংস্থান হয়েছে। নতুন এবং পুরোনো মিলে এ খাতে মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজারে। এর আগে ২০১০ সাল পর্যন্ত হোটেল-রেস্তোরাঁয় ৯ লাখ চার হাজার মানুষ কাজ করতেন।

তবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) হোটেল-রেস্তোরাঁ খাতের অবদান কমে এসেছে বলে জরিপে উল্লেখ করা হয়। এর হার এখন ১ দশমিক ১০ শতাংশ। অথচ এক দশক আগে এ হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ।
এই খাতের বার্ষিক মূল্য সংযোজন ২২৩ শতাংশ বেড়ে ৩৮ হাজার ৭০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক দশক আগের জরিপে হোটেল-রেস্তোরাঁর মূল্য সংযোজন ছিল ১১ হাজার ৯৮৬ কোটি টাকা।
এমওএস/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল