দরপতনে সপ্তাহ শেষ
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জেই সব ধরনের সূচকের সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে দর হারিয়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট দর। এ নিয়ে টানা দুইদিন দরপতন হলো দেশের শেয়ারবাজারে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৫২ পয়েন্ট কমে ১২ হাজার ৭৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত আছে ২৮ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা।
এসআই/এসএইচএস/আরআইপি