রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল প্রাইম ব্যাংক
প্রবাসী আয় (রেমিট্যান্স) আহরণে বিশেষ অবদানের জন্য ব্রোঞ্জ পদক পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীর হাতে এ পদক তুলে দেন। সেন্টার ফর এনআরবির পক্ষে পদকটি তুলে দেন এম এ মান্নান।
সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এস এম শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআই/এনএফ/এবিএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল