ডিএসই’র তালিকাভুক্ত হলো ডরিন পাওয়ার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। সোমবার ডিএসইর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ১০ মার্চ ডরিন পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল প্রকাশ করা হয়। এর আগে ৮ ফেব্রুয়ারি থেকে ডরিনের আইপিও আবেদন শুরু হয়। ৯ ফেব্রুয়ারি উচ্চ আদালতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের যৌথ বেঞ্চ আগামী ছয় মাসের জন্য ডরিনের আইপিও আবেদনের ওপর স্থগিতাদেশ দেন। দুইজন বিনিয়োগকারীর রিট আবেদনের পেক্ষিতে এ স্থগিতাদেশ দেয় আদালত। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার কোম্পানির আইপিওতে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ ৪ সপ্তাহের জন্য প্রত্যাহার করে।
এদিকে, পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলেনের অনুমোদন পাওয়া বিদ্যুৎখাতের কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নিবে ২৯ টাকা। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২০০টি শেয়ারে।
কোম্পানিটি দুই কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহকৃত টাকা দিয়ে দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে ডরিন পাওয়ার।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, ডরিন পাওয়ারের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা। আর কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিএসইসির ৫৬০তম সভায় ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দেয়া হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এসআই/এআরএস/এবিএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ তিন বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণে বছরে সাশ্রয় ১১৯ কোটি টাকা
- ২ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন শাহিন আক্তার
- ৩ নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার: উপদেষ্টা
- ৪ জাহাজ ঘাটে আসার ৩ দিনের মধ্যে পণ্য খালাস না করলে কঠোর ব্যবস্থা
- ৫ পাসপোর্ট জমা দিয়েছি, আমার ভিসা নিয়ে কোনোদিন সমস্যা হয়নি