ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

সুরক্ষা বাজেট চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৭ এপ্রিল ২০১৬

দে‌শের উৎপা‌দিত পণ্য বাজা‌রে টি‌কে থাক‌তে অাগামী ২০১৬-১৭ অর্থবছরে সুরক্ষা বা‌জেট চে‌য়ে‌ছেন ব্যবসা‌য়ীরা। বিষ‌য়‌টি বি‌বেচনা কর‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর এমসিসিঅাই ভবনে প্রাক-বাজেট অালোচনা ব্যবসা‌য়ীরা এ দা‌বি জানান। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এ আ‌লোচনার আ‌য়োজন ক‌রে।

এ সময় অর্থমন্ত্রী ব‌লেন, অাসছে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নতুন কিছু উপাদান যোগ হচ্ছে। এর মধ্যে দেশের মেগা প্রজেক্টগুলোর জন্য অালাদা বাজেট করা হবে।

মুহিত বলেন, আগামী বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার। এ বাজেট উচ্চবিলাষী হবে না। কারণ আমাদের বাজাটের আকার হয় মোট দেশজ উৎপাদনের ( জিডিপ) ১৭ থেকে ১৮ শতাংশ। বাজেটের আকার জিডিপি ২৫ শতাংশ পর্যন্ত ঘোষণা করার সুযোগ আছে।

ব্যবসায়ীরা ব‌লেন, শুল্ক আইন বাস্তবায়ন হ‌লে আমদা‌নিকৃত প‌ণ্যের উপর অ‌রো‌পিত সম্পূরক শুল্ক ক‌মে যা‌বে। এতে ক‌রে পণ্য উৎপাদ‌ন না ক‌রে আমদা‌নির ওপর নির্ভরতা বাড়‌বে। ফ‌লে দে‌শের উৎপা‌দিত পণ্য বাজা‌রে টি‌কে থাকা ক‌ঠিন হ‌বে। বর্তমা‌নে ৩৪৭টির মত প‌ণ্যের সম্পূরক শুল্ক আদায় কর‌ছে সরকার। তাই দে‌শের উৎপা‌দিত পণ্য বাজা‌রের প্র‌তি‌যো‌গিতায় টি‌কি‌য়ে রাখ‌তে সুরক্ষা বা‌জেট প্র‌য়োজন।

প্রাক-বাজেট অালোচনায় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিঅাই) সভাপতি সৈয়দ নাসিম মনজুর, এনবিঅার চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রমুখ।

এসআই/এএইচ/পিআর