ইসলামী ব্যাংক থেকে কায়সার আলীর পদত্যাগ
ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন কায়সার আলী। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বুধবার ব্যাংকের কর্মকর্তাদের সামনে সাদা কাগজে পদত্যাগপত্র লিখে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ব্যাংকটির কেন্দ্রীয় অফিসে সামনে ফেস্টুনে লিখে রাখে। সেখানে লেখা ছিল ‘খুনি হাসিনার দোসর ব্যাংক লুটেরা এস আলমসহ তার দোসরদের ফাঁসি চাই’।
ব্যাংকের চেয়ারম্যান এস আলমের ছেলে আহসানুল আলম, কায়সার আলীসহ ৯ কর্মকর্তার নাম উল্লেখ করা হয় লিফলেটও বিতরণ করা হয়।
ইএআর/এসএইচএস/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ অস্থির মধ্যপ্রাচ্য, রেমিট্যান্সে নেতিবাচক প্রভাবের আশঙ্কা
- ২ বাজেট পরিকল্পনায় জ্বালানি নিরাপত্তা-বিনিয়োগে অগ্রাধিকার
- ৩ উচ্চমূল্যে জ্বালানি কেনায় সরকারি তহবিলে অনেক চাপ পড়েছে
- ৪ ৯টার পরিবর্তে ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- ৫ সন্ধ্যা ৬টায় দোকান বন্ধ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ, সময় বাড়ানোর দাবি