ই-ক্যাবে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে সংগঠনটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী আদেশে সই করেছেন।
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ই-ক্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
এমএএস/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ এবার ‘ঈদ সালামির’ দামও চড়া, হাজারে ৭০০ টাকা পর্যন্ত বাড়তি রাখার অভিযোগ
- ২ এখন সরকারের কাছে পৌঁছানো যায়, কিছুদিন আগেও পৌঁছানো যেতো না
- ৩ আজকের টাকার বিনিময় হার: বেড়েছে ডলার-পাউন্ড-ইউরোর দাম
- ৪ হারল্যান ঈদ ক্যাম্পেইনের প্রথম গোল্ড সেট জিতলেন গাজীপুরের পপি মন্ডল
- ৫ দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম বাড়ার পরও কমেছে মূল্যসূচক