অনলাইনে ১৮ দিনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল
রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি। গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন।
৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ দিনে অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন।
যেসব করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন তাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
এসএম/এমকেআর/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত
- ২ পরিস্থিতি সন্তোষজনক, শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে
- ৩ নতুন সরকারের কাছে চাঁদাবাজি বন্ধসহ ৪ দাবি ঢাকা চেম্বারের
- ৪ স্থল-সমুদ্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়াতে হবে
- ৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনার দাবি ডিসিসিআই’র