ইউক্রেন থেকে আমদানি করা গম দেশে পৌঁছেছে
উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রোসপারিটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় এসে পৌঁছায়।
খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান।
জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে।
জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।
এনএইচ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে রিহ্যাব কাজ করে যাচ্ছে
- ২ ইন্টারকন্টিনেন্টালে ইফতারির রাজকীয় আয়োজন, জিলাপির কেজি আড়াই হাজার
- ৩ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: মুখপাত্র
- ৪ ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
- ৫ উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিয়ানফোর্ড টেক্সটাইল