নতুন বছর থেকে কর সুবিধা পাবে না এস আলমের বিদ্যুৎকেন্দ্র
বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট, ফাইল ছবি
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের এস এস পাওয়ার প্ল্যান্টের নামে নেওয়া ঋণের সুদ ও ফিয়ের ওপর কর সুবিধা প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর সুবিধা বাতিলের আদেশটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
২০১৯ সালের ১৩ মার্চ এস আলম গ্রুপকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ঋণের বিপরীতে সুদের অর্থের ওপর উৎসে কর মওকুফ করা হয়। এখন এই আদেশের ফলে ঋণের কিস্তি পরিশোধের সময় সুদের ওপর অগ্রিম উৎসে কর দিতে হবে।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে এস আলম গ্রুপ। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি বেসরকারি খাতের বড় বিদ্যুৎকেন্দ্র। এতে প্রায় ২৬০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।
এসএম/এমএইচআর/এএসএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ আইএমএফের শর্তে রাজস্বে চাপ, তৈরি হচ্ছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট
- ২ ছেঁড়া-ফাটা-ময়লা নোট বদলে দিতে গড়িমসি করলে শাস্তির সতর্কবার্তা
- ৩ কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা!
- ৪ আর্থিক জ্ঞানবিষয়ক স্বল্পদৈর্ঘ্য ভিডিও’র পুরস্কার দিলো বিএসইসি
- ৫ মিডল্যান্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ‘লিডার্স মিট’ অনুষ্ঠিত