‘বিনিয়োগ না আসার ক্ষেত্রে কেবল রাজনৈতিক অনিশ্চয়তাই দায়ী নয়’
সিপিডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে মোস্তাফিজুর রহমান
দেশে বিনিয়োগ না আসার ক্ষেত্রে কেবল রাজনৈতিক অনিশ্চয়তাই দায়ী নয় বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বিনিয়োগ না আসা কেবল রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সমার্থকভাবে দেখা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। রাজনৈতিক কিছুটা অনিশ্চয়তার জন্য বিনিয়োগ আসছে না এটা একটা অংশ, তবে পুরোটা নয়।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫: সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনার (আইআরবিডি) আওতায় এ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা ফেলো মুনতাসির কামাল ও সৈয়দ ইউসুফ সাদাত উপস্থিত ছিলেন।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমার মনে হয় দুদিকই গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক নিশ্চয়তা যার প্রেডিক্টিবিলিটি এখন কিছুটা আছে। অন্যদিকে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সময় নির্দিষ্টভাবে বাস্তবায়ন করা, যথাযথ পরিকল্পনা করা গেলে আমি হতাশ না যে বিনিয়োগ আসবে না।
তিনি বলেন, অনেকে বলেন যে আইএমএফের কারণেই আমাদের কর বৃদ্ধি পেয়েছে কি না। আমরা অনেক দিন থেকেই বলছি যে আমাদের কর জিডিপির হার অনেক কম এবং এখানে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। এটা আইএমএফ করতে বলেছে বলে নয়, সর্বনিম্ন কর জিডিপি হার, যা ৮ শতাংশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এর জন্য আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণনির্ভরতায় চলে যাচ্ছি। আমাদের পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক।
এসআরএস/এমআইএইচএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ ক্যান্টিন বয় থেকে ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক ‘ব্রাজিল বাড়ির টুটুল’
- ২ গভর্নরকে নিয়ে সংবাদ সম্মেলন, বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা শোকজ
- ৩ সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা
- ৪ ব্যাংকিং সংস্কার অব্যাহত থাকবে, অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
- ৫ অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত