একাদশে বিশেষ কোটায় ভর্তি হলেন ৪ প্রবাসীসহ ৬০ শিক্ষার্থী
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/ফাইল ছবি
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রতিবন্ধী কোটায় ৫৪ জন, সাংস্কৃতিক কোটায় দুজন এবং প্রবাসী কোটায় ৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধী কোটায় ৫৪ জন শিক্ষার্থী, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় দুইজন এবং প্রবাসী কোটায় চারজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
সংশ্লিষ্ট কলেজগুলোকে এ তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করেছে বোর্ড।
এএএইচ/এমএএইচ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকের ম্যানেজিং কমিটি ১২ সদস্যের, থাকবেন মেম্বার-কমিশনারও
- ২ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৩ ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি