উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ অক্টোবরের বিএ-বিএসএস পরীক্ষা স্থগিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ১০ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা আগামী শুক্রবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত ওই দিনের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।
তবে এই পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলেও চিঠিতে জানানো হয়।
মো. আমিনুল ইসলাম/এনএইচআর/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ১১ মাস পর ফের কুয়েট ভিসি
- ২ শিক্ষামন্ত্রীর এক ঘোষণায় ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিদায়
- ৩ ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক পাস, প্রজ্ঞাপন জারি
- ৪ দেশে একক শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ৫ একদিনে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা