অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা/ছবি: জাগো নিউজ
দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সহকারী শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ।
তিনি বলেন, ‘দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রোববার) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’
আরও পড়ুন
শাহবাগে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ প্রাথমিক শিক্ষকরা, আহত অনেকে
শিক্ষকদের সমাবেশ থেকে ইট-পাটকেল নিক্ষেপ, ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা তিন লাখ ৮৪ হাজারের বেশি। আর শিক্ষার্থী প্রায় এক কোটি।
আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বার্ষিক পরীক্ষা সামনে রেখে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতিতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির
- ২ জাপানের এনইএফ বৃত্তি পেলেন শেকৃবির ২৯ শিক্ষার্থী
- ৩ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ১৩৫৯৯
- ৪ বিএসসি-ডিপ্লোমা দ্বন্দ্ব, সমাধানে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার
- ৫ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের ফল প্রকাশ, পাস ৯৩.৬৩ শতাংশ