স্কুলে এক ধর্মের ৩০ শিক্ষার্থী থাকলে ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে
ফাইল ছবি
বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কখন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে; কতজন শিক্ষার্থীর বিপরীতে কতজন শিক্ষক থাকবে; তা স্পষ্ট করেছে সরকার। নতুন এমপিও নীতিমালায় বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নীতিমালার তথ্যমতে, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা ততোধিক হলে সেই ধর্মের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
আরও পড়ুন
প্রাথমিকে ধর্ম শিক্ষকের বিষয়ে কী ভাবছে সরকার
সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান
রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। এ নীতিমালার ১১ নম্বর ধারার ২১ উপধারায় এ নির্দেশনা রয়েছে।
এদিকে, নীতিমালার ১১.১৯ নম্বর ধারায় বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ/সমমান গ্রহণযোগ্য হবে না।
এএএইচ/ইএ
সর্বশেষ - শিক্ষা
- ১ উইকিপিডিয়ায় সর্বোচ্চ পঠিতের তালিকায় শিক্ষামন্ত্রী ও ঢাকা-৮
- ২ মন্ত্রীর নির্দেশনার পরও এগোচ্ছে না প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা
- ৩ লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়: ডিগ্রি তৃতীয় বর্ষে ১ বিষয় পাসসহ চার দফা দাবি
- ৫ শিক্ষার ছয় মাসের পরিকল্পনা মন্ত্রিসভায় উঠছে বৃহস্পতিবার