ডিআইএতে নতুন ১০০ পদ সৃষ্টির প্রস্তাব
ফাইল ছবি
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনতে সভা ডাকা হয়েছে। এতে নতুন করে ১০০টি পদ সৃষ্টি, ১৫টি পদ বিলুপ্তি, দুই ক্যাটাগরির ২৪টি পদের বেতন স্কেল উন্নীতকরণ এবং এক ক্যাটাগরির চারটি পদের পদনাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে জানানো হয়, বুধবার দুপুর আড়াইটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে সচিবালয়ের ভবন নম্বর-৬-এর কক্ষ নম্বর ১৭১৮-এ সভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এএএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ৩ দিন অফলাইনে ক্লাস
- ২ টাকা খরচ করাই প্রকল্পের মূল লক্ষ্য নয়: ইউজিসি চেয়ারম্যান
- ৩ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব
- ৪ মেডিকেল-ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু এপ্রিলে
- ৫ অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়