ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

এমপিওর তালিকা থেকে ১৫৫১ শিক্ষক-কর্মচারীর নাম বাদ

প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৩ আগস্ট ২০১৬

এমপিওর তালিকা থেকে ১ হাজার ৫১১ জন শিক্ষক-কর্মচারীর নাম বাদ দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত দুই বছরে জালিয়াতি করে এমপিওভুক্তি, সনদের ভেজাল, জন্মতারিখে ঘষামাজা, নিয়োগের কাগজে গরমিল ও অবসরে যাওয়াসহ বিভিন্ন কারণে জুলাই মাসের এমপিওর তালিকা থেকে এসব শিক্ষক-কর্মচারীর নাম বাদ দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. শেখ মো. ওয়াহিদুজ্জামান বলেন, জালিয়াতি বা দুর্নীতি করে এমপিওভুক্ত হয়ে কেউ রেহাই পাবে না।

জেএইচ/পিআর