ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

মাস্টার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

প্রকাশিত: ১১:৫১ এএম, ০৭ মার্চ ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে (nu<space>atmf<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে ফলাফল পাওয়া যাবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি